অভিষেকেই রেকর্ড বইয়ে মেয়ার্সের নাম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্টে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঐতিহাসিক জয়ের রচনা লিখেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মেয়ার্স। ২৮ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত দ্বিশতকে নাম লিখেছেন রেকর্ড বইয়ের নানা পাতায়।

টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করেছেন মেয়ার্স। টেস্ট অভিষেকে সর্বশেষ দ্বিশতক হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ। সেই টেস্টেও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, ২০০৩ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচ।

এ দুইজন ছাড়া এর আগে অভিষেকে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানরা হলেন টিপ ফস্টার, লরেন্স রোউই, ম্যাথু সিনক্লেয়ার এবং ব্রেন্ডন কুরুপ্পু। অভিষেকে চতুর্থ ইনিংসে এটিই সর্বোচ্চ রান। এর আগে অভিষেকে চতুর্থ ইনিংসে সেরা ইনিংস ছিল ভারতের আব্বাস আলির (১১২ রান)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »