নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম টেস্টে চট্রগ্রামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। কাইল মায়ার্সের রেকর্ড গড়ে অভিষেক দ্বিশতকে টাইগারদের ঘরের মাঠে নাস্তানাবুদ করলো উইন্ডিজ।
শেষদিনে ব্যাটিংয়ে নেমে মিরাজ-নাঈম, তাইজুল-ফিজদের এক প্রকার নিজেদের ইশারায় নাচিয়েছেন মায়ার্স-বোনার। ৪র্থ উইকেটে দুই অভিষিক্তর ২১৬ রানের রেকর্ড গড়া জুটিতে ঘরের মাঠে টাইগারদের নাকানিচুবানি দিলো খর্বশক্তির ক্যারিবিয়ান দল। বোনার ৮৬ রানে ফিরলেও মায়ার্সের হার না মানা ২১০ রানে ৩ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
ক্যাচ মিস, স্টাম্পিং সুযোগ মিসের সাথে ভুল আম্পায়ারিংয়ের মাশুল দিতে হয়েছে টাইগারদের। অনেকটা গা ছাড়া ভাবও এই হারের অন্যতম কারণ। ক্যারিবিয়ানদের হালকা ভাবে নেওয়ায় এমন শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে টাইগার শিবিরে। ২য় ইনিংসে মিরাজ সর্বোচ্চ ৪ উইকেট নেন।
টেস্ট ক্রিকেটে উইন্ডিজের এটি ২য় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ৪৩০/১০ ও ২২৩/৮ (ডিক্লে)
উইন্ডিজঃ ২৫৯/১০ ও ৩৯৫/৭
উইন্ডিজ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচঃ কাইল মায়ার্স
