নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচ রাঙাচ্ছেন কাইল মায়ার্স। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে দারুণ ব্যাট করে চলেছেন এই ক্যারিবিয়ান। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের শুরুতেই প্রথম হাফ সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনি। পরে মুস্তাফিজের করা ৮৩ তম ওভারে সেটিকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া চতুর্থ উইকেটে তাঁর সঙ্গী হিসেবে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এনক্রুমাহ বোনারও।
পঞ্চম দিনে এখনো কোন উইকেট পড়েনি তাঁদের। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২৩১ রান। ৬১ রান করে অপরাজিত আছেন বোনার। প্রথম টেস্ট জিততে এখনো ওয়েস্ট ইন্ডেজর প্রয়োজন ১৬৪ রান হাতে আছে ৭ উইকেট এবং প্রায় দেড় সেশন।
