চট্টগ্রাম টেস্টে এজরা মোসলের স্মরণে নীরবতা পালন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল (৬ ফেব্রুয়ারি) সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এজরা মোসলে। এ কারণে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে খেলা শুরু হওয়ার আগে দুই দলই মোসলের স্মরণে মাঠে দাড়িয়ে নীরবতা পালন করেছেন। একইসাথে প্রথম টেস্টের শেষ দিন কালো ব্যাচ পরে খেলতে নেমেছে উইন্ডিজ দল।

নামকরা কোন খেলোয়াড় ছিলেন না ক্যারিয়ারে, উইন্ডিজদের হয়ে খেলেছেন মাত্র ২ টি টেস্ট এবং ৯ টি ওয়ানডে। সেই মোসলেই গতকাল বাইসাইকেল চালানো অবস্থায় গাড়ির ধাক্কায় প্রাণ হারান।
ঘরোয়াতে বার্বাডোজের হয়ে ৭৬ টি প্রথম শ্রেণি এবং ৭৯ টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এছাড়াও মোসলে ইস্টার্ণ প্রোভিন্স, গ্লোমাগান এবং নর্দার্ন ট্রেন্সভেলের হয়েও বিভিন্ন সময় খেলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »