অধিনায়ক ছাঁটাই করলো সিডনি থান্ডার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) নক আউটে বাদ পড়েছে সিডনি থান্ডার। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অধিনায়ক কলাম ফার্গুসনের সঙ্গে নতুন করে আর কোনো চুক্তি নবায়ন করেনি দলটি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ শুরু করা ফার্গুসন ২০১৭ সালে সিডনিতে যোগ দিয়েছিলেন।

২০১৯ সালে অধিনায়কত্ব পেয়েই টানা দুইবার সিডনিকে ফাইনালে তোলেন তিনি। তবে বিবিএলের এই আসরে ব্রিসবেন হিটের কাছে নক আউটে হেরে বাদ পড়ায় ফার্গুসনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে সিডনি থান্ডার।

যদিও শনিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফার্গুসন লিখেন, সিডনি থান্ডার্স তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন,”দূর্ভাগ্যজনকভাবে আমি গতকাল (শুক্রুবার) জানতে পেরেছি যে আমি আর দলের নতুন চুক্তিতে নেই। তবে মাঠে এবং মাঠের বাইরে এই ক্লাবটির সঙ্গে কাটানো বিগত চার বছর ছিল আমার জীবনের অসাধারণ একটি সময়। এখন আমি বিগ ব্যাশে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা করবো।’’

নিজের বিদায়ী বার্তায় সাবেক কোচ মাইক হাসি, লি জার্মন, নিক কামিন্স এবং বর্তমান কোচ শেন বন্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া দলের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »