নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিগ ব্যাশ লিগের ফাইনালে গতকাল জেমস ভিন্সের ঝড়ো ইনিংসের ওপর ভর করে পার্থ স্কর্চার্সকে হারিয়ে আবারও শিরোপা জিতল সিডনি সিক্সার্স। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে পার্থকে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে সিডনি।
তাদের দেয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পার্থ থামে ১৬১ রানে। এর ফলে টানা দ্বিতীয় বিগ ব্যাশ শিরোপার স্বাদ পেয়েছে সিডনি। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় শিরোপা।
ভিন্সের এমন আগুন ছড়ানো ব্যাটিংয়ের দিনে দলের অন্যকেউ ২০ রানের কোটাই পেরুতে পারেনি। সিডনির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন ক্যামেরন ব্যানক্রফট ও লিয়াম লিভিংস্টোন। প্রথম চার ওভারেই এই দুজনে তুলে নেন ৪৩ রান। এরপর ১৯ বলে ৩০ রান করা ব্যানক্রফট ফিরলে তারপর লিভিংস্টোন ৪৫ করে আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি পার্থ।
এই দুজনকেই ফিরিয়েছেন জ্যাকসন বার্ড। এরপর যদিও পার্থের ইনিংসে ধস নামিয়েছেন বেন ডোয়ারসাস। তিনি শিকার করেছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন বার্ড, শন অ্যাবোট এবং ক্রিস্টিয়ান।
