নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে টেস্ট সিরিজ মানেই স্পিনিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে শেষ করার পরিকল্পনা বাংলাদেশের এটা সবারই জানা এখন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও এর ব্যতিক্রম ঘটেনি। যে কারণে একাদশে বিশেষ স্পিনারের সংখ্যা ৪ জন। অন্যদিকে পেসার মাত্র একজন।
মূলত স্পিনিং উইকেট বানানোর কারণে পিচে কোন বাউন্স থাকে না, পেসাররা গতির ক্ষেত্রে উইকেট থেকে কোন সহযোগিতাও পাননা। যে কারণে উইন্ডিজদের ধরাশায়ী করতে একাদশে মাত্র এক পেসার।
এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে তিনি ক্যারিবিয়ান পেসারদের উদাহরণও টেনেছেন। কেননা প্রথম ইনিংসে কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল মিলে নিয়েছেন ২ উইকেট। যে কারণে একাদশে স্পিনারদেরই প্রধান্য দিয়েছেন টাইগার কোচ।
এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন,”অবশ্যই, চেষ্টা করছি দলে ফাস্ট বোলারদের ভেড়ানোর। এমন উইকেটে অবশ্য কঠিন। ওয়েস্ট ইন্ডিজের একাদশ দেখুন, তাদের কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের মতো অনেক অভিজ্ঞ দুই পেস বোলার আছে তাদের। ২৩০ রানের মতো খরচ করে তারা মাত্র ২ উইকেট পেয়েছে এই পিচে।”
স্পিনিং উইকেটে পেস বোলারদের ভালো করাটাও কঠিন বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে ডমিঙ্গো আরো বলেন,”তাই এই উইকেটে পেস বোলারদের ভালো করা কঠিন। গতি নেই, বাউন্স নেই, এসব বিবেচনা করেই আমরা ঘরের মাঠের একাদশে এক পেসার বিবেচনা করেছি।”
