কোহলির চেয়ে এগিয়ে মুশফিক-সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে গেল পাঁচ বছরে টেস্টে দেশের বাইরে সবচেয়ে বেশি সফল অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। রুট-উইলিয়ামসনদের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। গেল ৫ বছরে ঘরের বাইরে ডানাহাতি এই ব্যাটসম্যানের গড় ৬৩.৮৪।

একমাত্র স্মিথই শেষ ৫ বছরে ৫০ বেশি গড়ে বিদেশের মাটিতে রান করেছেন। ১৮ টেস্টে তিনি মোট ২০৪৩ রান করেছেন। এছাড়া গড়ের দিক দিয়ে দ্বিতীয়তে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক জো রুট।
২৮ টেস্টে ৪৮.০১ গড়ে ৬টি সেঞ্চুরি হাঁকিয়ে ২৪৯৭ রান করেছেন রুট।

তিন নম্বরে অবস্থান উইলিয়ামসনের। ১৩ টেস্টে দুইটি সেঞ্চুরিসহ তার ব্যাটিং গড় ৪৭.৯০। এরপরই এই তালিকায় আছেন ৩জন বাংলাদেশি। এরা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।

ন্যুনতম ৫০০ রান করেছেন এবং সেরা গড়ের ব্যাটসম্যানদের এই তালিকার চারে রয়েছেন মুশফিক। ১০ ম্যাচে দুই শতকের সাহায্যে ৮৫২ রান করেছেন তিনি। দেশের বাইরের মাঠে তাঁর ব্যাটিং গড় ৪৭.৩৩। মুশফিকের ঠিক পরের অবস্থানেই রয়েছেন সাকিব। গেলো পাঁচ বছরে ৭ টি টেস্ট দেশের বাইরে খেলেছেন তিনি। এই সময়ে তিনি ৪৬.২৮ গড়ে ৮৪৮ রান করেছেন তিনি।

সাকিব ও মুশফিকের পরেই রয়েছেন কোহলি। ভারতের এই অধিনায়ক ২৪ ম্যাচে ৬ শতকের সাহায্যে ১৮২৫ রান করেছেন। বিদেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় ৪৫.৬২। এছাড়া দশম স্থানে থাকা এই সময়ের মাঝে ৪১.৭১ গড়ে সৌম্য করেছেন ৫৮৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »