ক্যারিবিয়ানদের লক্ষ্যমাত্রা ৩৯৫

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্রগ্রাম টেস্টে মুমিনুলের শতকে উইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে টাইগাররা। মুমিনুল ক্যারিয়ারের দশম ও চট্রগ্রামের মাটিতে তুলে নিয়েছেন ৭ম টেস্ট শতক।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে ৪র্থ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুশফিক দ্রত ফিরলে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৩ রান৷ বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন মুমিনুল-লিটন। লিটনের ৬ষ্ঠ অর্ধশতক আর মুমিনুলের দশম টেস্ট শতকে ৫ম উইকেটে ১৩৩ রানের দূর্দান্ত জুটি গড়ে দু’জন।

লিটন ৬৯ ও মুমিনুল ১১৩ রানে বিদায় নিলে বেশিদূর যেতে পারেননি মিরাজ-তাইজুলরা। দলীয় ২২৩ রানে ৮ উইকেট পড়লে ইনিংস ঘোষণা করে টাইগাররা। উইন্ডিজের পক্ষে গ্যাব্রিয়েল ও কর্ণওয়াল নেন ৩টি করে উইকেট, এছাড়া ওয়ারিকান নেন ২ টি উইকেট।

বাংলাদেশের হয়ে এখন টেস্টে সর্বোচ্চ শতকের মালিক মুমিনুল হক (১০)। ক্যারিবিয়ানদের সামনে ৪র্থ ইনিংসে লক্ষ্যমাত্রা এখন ৩৯৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »