নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের পর এবার দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন কাপ্তান মমিনুল হক। দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে ৯ বাউন্ডারির সাহায্যে নিজের ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন মমিনুল।
এই প্রতিবেদন লেখা অব্দী দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৯৫।
প্রথম ইনিংসে ১৭১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও মমিমুল লিটনের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে টিম বাংলাদেশ। এই মুহুর্তে উইকেটে অপরাজিত মমিনুল ১০১* ও লিটন ৬৪* রানে।
শেষ খবর পাওয়া অব্দী বাংলাদেশের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩৬৫ রানে।
বিস্তারিত আসছে……
