৩০০ টেস্ট উইকেটের স্বপ্ন তাইজুলের চোখে

ডেস্ক রিপোর্ট »

তাইজুল ইসলাম, বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা তাকে টেস্ট ক্রিকেটার উপাধি দিলেও তা মানতে নারাজ তাইজুল। তাইজুল মানেন, বিশ্বাস করেন অন্য ফরমেটে খেলার সামর্থ্যও তার আছে।তবে তাইজুল বাংলাদেশ দলে খেলছেন শুধু সাদা পোশাকের, শুধু খেলছেন না, দাপটের সাথে খেলছেন।দলের নিজের জায়গা পাকা করার পাশাপাশি সাকিবের পর বাংলাদেশী স্পিনারদের মধ্যে নিজেকে নিচ্ছেন অন্য উচ্চতায়। এবার তাইজুল জানালেন টেস্ট ক্রিকেটে তার লক্ষ্যের কথা ।

বাংলাদেশ যে টেস্ট খেলার সুযোগ পায় তা আর নতুন কিছু না, সেকারণে তাইজুল ও সুযোগটা তেমন পান না।অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ টেস্ট খেলে কম। কালেভদ্রে খেলা একেক টেস্টে নিজেকে ঠিকই রাঙান তাইজুল। তাইজুল খেলে যাচ্ছেন দুর্দান্ত ভাবে , নেতৃত্ব দিচ্ছেন টেস্টের স্পিন ডিপার্টমেন্টকে, দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ও তিনি।তবে মাঠে চুপচাপ তাইজুলের সামর্থ্য থাকলেও সুযোগ কম বলে তিনি বেশি বড় স্বপ্নও দেখেন না।তাইজুল চান ক্যারিয়ার শেষে ৩০০ উইকেট তিনি নামের পাশে দেখতে।

নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে তাইজুল বলেন, ‘একজন খেলোয়াড়ের ভালো করার কোনো শেষ নেই। প্রতিদিনই মন চায় দশটা করে উইকেট নেই, একশ রান করি। সবকিছু তো কপালে থাকে না। টেস্ট ক্রিকেটে যেন ৩০০ উইকেট পেতে পারি, এই লক্ষ্য।’

২৮ বছর বয়সী তাইজুল মাত্র ২৯ টেস্ট খেলে সংগ্রহ করেছেন ১১৪ উইকেট, যা বাংলাদেশী টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ , এবং বাংলাদেশীদের মধ্যে দ্রুততম ১০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডও এই বাঁহাতি স্পিনারের দখলে।

 

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »