একশোর মধ্যে একশো-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্যারিয়ারে আজ ব্যক্তিগত ১০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। আর মাঠে নেমেই এই শততম টেস্টকে আরোও স্মরণীয় করে রাখলেন তিনি। ওয়াশিংটন সুন্দরের লেগ স্টাম্পের বাইরের বল স্কোয়ার লেগে ঠেলে দিয়েই দৌড় দিলেন জো রুট এরপরই এক রান সম্পন্ন করেই মাথা থেকে হেলমেট খুলে ড্রেসিং রুমের দিকে তাঁকিয়ে দুই হাত উঁচিয়ে ধরলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে দুই সেঞ্চুরি করার পর ভারতেও বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি। তাতেই কিংবদন্তিদের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি।

ইতিহাসের নবম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড গড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান। সর্বপ্রথম ১৯৬৮ সালে নিজের শততম টেস্টে সেঞ্চুরি মেরেছিলেন মাইকেল কলিন কাউড্রে। এরপর একে একে এমন কীর্তিতে নাম লিখিয়েছেন জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক জেমস স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।

১০০ তম ম্যাচে এমন কৃর্তীর দিনে আরোও একটি রেকর্ড গড়েছেন রুট। এদিন প্রথম ক্রিকেটার হিসেবে ৯৮, ৯৯ ও ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। ১৬৪ বলে সেঞ্চুরি তুলে নেয়ার দিনে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনশেষে ১২৮ রানে অপরাজিত রয়েছেন রুট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »