আসন্ন আইপিএলের নিলামে ‘৫’ বাংলাদেশি ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি। আর এই নিলামের জন্য সর্বমোট ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন।

এর মধ্যে সর্বোচ্চ ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে ৫ জন নিজেদের নাম জমা দিয়েছেন। তবে কে বা কারা সেই পাঁচ ক্রিকেটার সেটার নাম জানা যায়নি।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে, আইপিএল কতৃপক্ষ। তাদের দেওয়া তথ্য মতে ২০৭ জন অভিষিক্ত এবং ৮৬৩ জন অনভিষিক্ত ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন।

আগে মাঠে নামে নি এমন ক্রিকেটার ৭৪৩ জনই ভারতীয়। এ ছাড়া ৬৮ জন বিদেশি অনভিষিক্ত ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন আইপিএলের নিলামের জন্য।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৫৬ জন নাম নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া ৪২ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ ও স্কটল্যান্ডের ৭ জন ক্রিকেটার থাকবেন এবারের নিলামে। এছাড়া আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ের ২জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন আইপিএলের নিলামের জন্য। এ ছাড়াও নেদারল্যান্ডসের আছেন ১জন ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »