চট্রগ্রাম টেস্টে চালকের আসনে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

উইন্ডিজের বিপক্ষে ৩য় দিন শেষে চট্রগ্রাম টেস্টে ২১৮ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। উইন্ডিজের করা ২৫৯ রানের পর ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করেছে টাইগাররা।

২ উইকেটে ৭৫ রান নিয়ে ৩য় দিন শুরু করে উইন্ডিজ। প্রথম বলেই উইকেট তুলে নেন তাইজুল! ব্রাথওয়েট-মায়ার্সরা ভীত গড়ার চেষ্টা করলেও জুটি বড় করতে না পারলে মাত্র ১৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। ৬ষ্ঠ উইকেটে জসুয়া ও ব্ল্যাকউডের ৯৯ রানের জুটি বড় সংগ্রহের ইংগিত দিলেও মেহেদী মিরাজের ম্যাজিক্যাল স্পেলে মাত্র ৬ রানেই শেষ ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানে গুড়িয়ে যায় উইন্ডিজের ইনিংস। মিরাজ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

১৭১ রানে এগিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ও শান্তকে ফিরিয়ে টাইগার শিবিরে আঘাত হানেন রাহকিম কর্ণওয়াল। ব্যক্তিগত ৫ রানেই জোসেফের শিকার হয়ে সাদমান ফেরত গেলে মাত্র মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করেছে টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »