নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে টিম পেইন-এর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। নতুন নেতা হিসেবে অনেকেই চাইছেন প্যাট কামিন্সকে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের পক্ষে মাঠে নামার সুযোগ পাবেন কামিন্স। নতুন মৌসুমে দলের দায়িত্ব পেতে পারেন তিনি। প্রতিযোগীতামূলক ম্যাচে সে অভিজ্ঞতা না হলেও দায়িত্ব উপভোগ করেন বলে জানান এই পেসার।
কামিন্স বলেন,”এই মুহূর্তে ইংল্যান্ডে কয়েকটি প্রস্তুতি ম্যাচ ও অনুর্ধ্ব ১৬ তে অধিনায়কত্ব ছাড়া আমার খুব বেশি অভিজ্ঞতা নেই আমার। যদি এমনটি ঘটে (অধিনায়ক) তবে এটি আমাকে রাডারে নিয়ে আসবে। সহ-অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা বাড়াতে ফিঞ্চ ও পেইনের প্রয়োজনে আমি এগিয়ে গিয়েছি। আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা আমি অর্জন করতে চাই। এটি উপভোগ করি। ভালো হই বাঁ খারাপ আমি এটি মানিয়ে নিতে পারবো।”
অধিনায়কত্ব পাওয়া কে অনেক বড় পদক্ষেপ ভাবছেন কামিন্স। যদিও দায়িত্ব সঠিকভাবে পালন করতে উদগ্রীব তিনি। কামিন্স আরও বলেন,”আমার মনে হয় এই সময়ে এটি বড় একটি পরিবর্তন। যদিও জানিনা এটি চুক্তি ভেঙ্গেছে কিনা। আমার মনে হয়ে প্রথমে চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবেই সবাই ম্যাচে অন্তর্ভুক্ত থাকতে চেষ্টা করে। অবচেতন মনেও ম্যাচের কথাই মাথায় ঘুরে। শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। এটি হতে পারে ছোট কিংবা বড় পদক্ষেপ কিন্তু আমি এটি অর্জন করতে চাই। দেখতে কীভাবে সব চলে।”
