টেস্ট ক্রিকেটে টেকনিকই সব নয়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট ইতিহাসে টেস্ট একটি ধৈর্যের খেলা, সাধনার খেলা। এখানে ক্রিজে থেকে রান তোলার চেয়ে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকাটাই মূখ্য। এই পোশাকে নিজের ধৈর্যের প্রমাণটা একটু বেশিই দিতে হয়।

এই ম্যাচে কখনও পেসার আবার কখনও স্পিনারদের বিপক্ষে ব্যাটসম্যানদের টেকনিকের পরীক্ষা দিতে হয়। অনেক ক্রিকেটার রয়েছেন যাদের টেকনিক ভালো না হওয়ার পরও তারা সফল হয়েছেন। স্বল্প প্রতিভা নিয়ে শুধুমাত্র অধ্যবসায়, পরিশ্রম আর টেম্পারমেন্টের জোরে সফল হয়েছেন এমন ব্যাটসম্যানের সংখ্যাও নেহাত কম না।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টিভ ওয়াহ মাত্র ৩টা শট খেলে টেস্টে ১০ হাজারের অধিক রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলও করেছেন ১১ হাজারের অধিক রান। টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানের টেকনিক অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সেটির সঙ্গে মানসিকতা চাপ সামলানোর ক্ষমতা, পরিশ্রম, ধৈর্য, প্রতিভা কিংবা শট নির্বাচনও গুরুত্বপূর্ণ বিষয়।

যদিও ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৈার অবশ্য টেকনিকের চেয়ে ধৈর্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাবেক ক্রিকেটার মনে করেন, টেস্ট ক্রিকেটে টেকনিকের চেয়ে ধৈর্য বেশি গুরুত্বপূর্ণ। সাদা পোশাকের ক্রিকেটে বর্তমান সময়ে ধৈর্যের চেয়ে টেকনিককে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন,”যে কোনো দিন খেলার পরিকল্পনার সঙ্গে ধৈর্য সম্পৃক্ত। টেকনিক গুরুত্বপূর্ণ তবে মানুষ এটিকে বেশি গুরুত্ব দেয়। তারা মনে করে টেকনিকই সবকিছু। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। ক্রিকেটে চাপ সামলানো, সঠিক সিদ্ধান্ত নিতে পারা, শট খেলার জন্য সঠিক বল নির্বাচন করতে পারলে যে কোন বোলারের বিপক্ষে রান করা সম্ভব। কোনো অঞ্চলে রান করবেন, কোথায় সিঙ্গেল নেবেন সবই খেলার পরিকল্পনায় আসে।’’

তিনি আরও বলেন,”হ্যাঁ, টেকনিক গুরুত্বপূর্ণ। আপনার ব্যাটিংয়ের অন্যান দিকগুলা যদি ঠিক থাকে, মানসিকতা পরিষ্কার থাকে, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভালো বল বাছাই করতে পারেন তাহলে আপনি রান করতে পারবেন। এই পর্যায়ে এসে টেকনিকের চেয়ে এসব খুবই গুরুত্বপূর্ণ।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »