মিরাজের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ একটি ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে আট নম্বরে নেমে ১০৩ রান করে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মিরাজের এই ব্যাটিং পারফরমেন্স দেখে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

ক্রিজে নেমে গ্যাব্রিয়েলের বলে স্কয়ার ড্রাইভে চার মেরে শুরু। এরপর পেস-স্পিনে ফ্লিক, সুইপ, সব ধরনের ড্রাইভ, কাট, গ্লাইড, ইনসাইড আউট। যেন ব্যাটিং ভাণ্ডার থেকে শটের পসরা সাজিয়ে বসেছিলেন মিরাজ। এছাড়াও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়েছেন।

আউট হওয়ার আগে ১৬৮ বল খেলে করেছেন ১০৩ রান। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। কিন্তু মিরাজের প্রতিভা আগেই অবগত ছিলেন বিশপ। ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিরাজ সেরা ক্রিকেটার হয়েছিলেন। ব্যাট হাতে ২২৪ রানের পাশাপাশি বল করে নিয়েছিলেন ১২ উইকেট।

সেসময় কমেন্ট্রি বক্সে বসে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য দেখেছিলেন বিশপ। আজকে আবারো এই অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সাক্ষি হলেন। তাইতো মিরাজকে নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

নিজের টুইটারে টুইট করে বিশপ লেখেন,”অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের একজন প্রমাণিত ক্রিকেটারের বেড়ে ওঠা এবং তাঁর দেশের স্বার্থে নিজের খেলাটাকে মেলে ধরতে সামর্থ্য হওয়া দেখতে পারাটা সত্যিই আনন্দের। প্রথম টেস্ট সেঞ্চুরি করার ক্ষেত্রে অসাধারণ খেলেছো মেহেদী হাসান মিরাজ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »