নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট মাঠে ব্যাটিং দানব হিসেবে ক্রিস গেইলের পরিচিতি নতুন নয়। কিন্তু চলতি আবুধাবি টি-টেন লিগে শুরু থেকে নিজের নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছিলেন না তিনি। তবে টিম আবুধাবি হয়ে বিদ্ধংসী এক ইনিংস খেলেছিলেন গেইল। এর পিছনে শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে কৃতিত্ব দিচ্ছেন ইউনিভার্স বস।
৫ম ম্যাচে এসে সেই গেইলই ২২ বলে খেলেছেন অপরাজিত ৮৪ রানের ইনিংস। একইসঙ্গে একটি রেকর্ডও গড়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। মাত্র ১২ বলে ৫০ রান করে যৌথ্যভাবে এই টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করেছেন তিনি।
প্রথম চার ম্যাচে ব্যর্থ হওয়ার পর সাঙ্গাকারার টোটকায়ই সফল হয়েছেন বলে জানিয়েছেন এই ব্যাটিং দানব। গেইল বলেন,”এই ইনিংসের আগে আমি ভালো শুরু করতে পারছিলাম না। এমনকি আমি রানও পাচ্ছিলাম না। তবে ভাগ্যক্রমে আজ ভালো খেলতে পেরেছি। এটি আসলে আমাকে ফর্মে ফিরতে সাহায্য করেছে। সাঙ্গার সঙ্গে কিছু সময় আলোচনার দরকার ছিল এবং আমি তাঁর সঙ্গে আলোচনা করতে পেরেছিলাম। এটি সত্যিই প্রশংসার যোগ্য।”
খেলোয়াড়ি জীবনে সাঙ্গাকারা ছিলেন অনবদ্য একজন ক্রিকেটার। কোচ কিংবা উপদেষ্টার ভূমিকায়ও দারুণ কাজ করে চলেছেন তিনি। তাইতো সাঙ্গাকারার প্রশংসা করে তাকে কিংবদন্তি আখ্যা দেন গেইল। তিনি বলেন,”আমি কখনও শেখা বন্ধ করি না। সাঙ্গা (কুমার সাঙ্গাকারা) আপনিই সেই মানুষ, আপনি কিংবদন্তি।”.
