কর্নওয়াল-ওয়ারিকানদের ‘সাধারণ স্পিনার’ মনে হয়েছে: সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ম্যাচের প্রস্তুতি উপলক্ষ্যে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার রাহকিম কর্নওয়াল। এছাড়া সেই ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন জোমেল ওয়ারিকানও, যিনি চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৪ উইকেট শিকার করেছেন। যদিও বাংলাদেশি ব্যাটসম্যান সাদমান ইসলামের চোখে কর্নওয়াল-ওয়ারিকানরা সাধারণ মানের স্পিনার।

৫৯ রান করা সাদমান সংবাদ সম্মেলনে জানান, স্পিন বান্ধব উইকেটে ক্যারিবীয় স্পিনারদের আহামরি কিছু মনে হয়নি তার।

সাদমান বলেন,”তেমন কিছু মনে হয়নি। আমরা তো প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো স্পিন খেলি। প্রত্যেকদিনই আমরা স্পিন খেলে আসছি। আমার কাছে ওদের খুব সাধারণই মনে হয়েছে। স্বাভাবিকভাবেই ব্যাটিং করতে পেরেছি। এতটা কার্যকরী মনে হয়নি।’’

সাদমান মনে করছেন, প্রথম দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য একটু ভালোই ছিল। তবে সাকিব আল হাসান ও লিটন দাস ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখলে দ্বিতীয় দিনে বড় সংগ্রহ পাবে বাংলাদেশ, অভিমত সাদমানের।
তিনি আরোও বলেন,’‘আজকের উইকেট ভালো ছিল। তাও একটু বেশি উইকেট পড়ে গেছে। সাকিব ভাই ও লিটন যেভাবে ব্যাট করছে আশা করছি ইনিংস বড় হবে, কাল ভালো একটা দিন যাবে। অবশ্যই নিজেদের দোষেই উইকেটগুলো পড়েছে। এখন বুঝতে পেরেছি আমরা কীভাবে ব্যাট করতে হবে। সাকিব ভাই ও লিটন খুব ভালো ব্যাট করছে, আশা করি কাল এই সমস্যার মুখোমুখি হতে হবে না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »