নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ ওয়ানডেতে পাওয়া কুঁচকির পুরনো সেই চোট আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে সাকিব আল হাসানের জন্য। যাঁর ফলে চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ কিরতির আগে পর্যন্ত মাঠে নামেননি তিনি।
এর আগে প্রথম এই টেস্ট শুরুই আগেই সাকিবকে ঘিরে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। পেইন কিলার খেয়ে ব্যাট করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু গতকাল দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় আবারো কুঁচকিতে টান লাগে সাকিবের।
পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। উপায় না দেখে শেষ বিকালেই দিনের খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন।
তবে সাকিবের কুঁচকির ফের স্ক্যান করানো নিয়ে আলোচনা করছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক জানান,”সাকিবের চোট কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।”
