মিরাজের শতক, ফিজের দাপুটে বোলিংয়ে ব্যাকফুটে উইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্রগ্রাম টেস্টে ২য় দিন শেষে ২ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। এর আগে মিরাজের মেইডেন শতকে ৪৩০ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস।

আগের দিনে সাদমান ইসলামের ফিফটিতে ৫ উইকেটে ২৪২ রান নিয়ে ২য় দিনের শুরুতেই লিটন দাশ ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে। ৭ম উইকেটে মিরাজকে সঙ্গে নিয়ে ৬৭ রানের৷ জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক। দলীয় ৩১৫ রানে ব্যক্তিগত ৬৮ রানে সাকিব ফেরেন কর্ণওয়ালের বলে। ৭ম উইকেটে তাইজুলকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ার পথে মিরাজ তুলে নেন ক্যারিয়ারের ৩য় অর্ধশতক। তাইজুল দলীয় ৩৫৯ রানে ফিরলেও ৯ম উইকেটে নাঈম-মিরাজের দূর্দান্ত জুটি টাইগারদের বড় সংগ্রহ এনে দেয়।

৯ম উইকেটে দু’জনের ৫৭ রানের জুটিতে শতকের একদম কাছাকাছি পৌঁছে যান মিরাজ। দলীয় ৪১৬ রানে নাঈম ২৪ রানে ফিরলে মিরাজের শতক নিয়ে কিছুটা সংশয় দেখা দিলেও সব বাধা টপকে মিরাজ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। ওয়ারিকানের ঘূর্নিতে ৪৩০ রানে গুড়িয়ে যায় টাইগারদের ইনিংস। টাইগারদের পক্ষে মিরাজ সর্বোচ্চ ১০৩ রান করেন, উইন্ডিজের পক্ষে ওয়ারিকান ৪ টি ও রাহকিম কর্ণওয়াল নেন ২ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ফিজের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে উইন্ডিজ। মাত্র ২৪ রানেই জন ক্যাম্পবেল ও ময়েসের উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে চাপে ফেলেন ফিজ। শেষ পর্যন্ত অধিনায়ক ক্রেইগ ব্রাওয়েটের অপরাজিত ৪৯ রানে দিনশেষে ২ উইকেটে ৭৫ রান তোলে ক্যারিবিয়ানরা। ৩৫৫ রানে পিছিয়ে থেকে ৩য় দিন শুরু করবে সফরকারী দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »