মিরাজের অভিষেক শতকে টাইগারদের বড় সংগ্রহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্রগ্রামে প্রথম টেস্টে মিরাজের শতক ও সাকিব-সাদমানের অর্ধশতকে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

আগের দিনের সাদমান ইসলামের ফিফটিতে ৫ উইকেটে ২৪২ রান নিয়ে ২য় দিনের শুরুতেই লিটন দাশ ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে। ৭ম উইকেটে মিরাজকে সঙ্গে নিয়ে ৬৭ রানের৷ জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক। দলীয় ৩১৫ রানে ব্যক্তিগত ৬৮ রানে সাকিব ফেরেন কর্ণওয়ালের বলে। ৭ম উইকেটে তাইজুলকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ার পথে মিরাজ তুলে নেন ক্যারিয়ারের ৩য় অর্ধশতক। তাইজুল দলীয় ৩৫৯ রানে ফিরলেও ৯ম উইকেটে নাঈম-মিরাজের দূর্দান্ত জুটি টাইগারদের বড় সংগ্রহ এনে দেয়।

৯ম উইকেটে দু’জনের ৫৭ রানের জুটিতে শতকের একদম কাছাকাছি পৌঁছে যান মিরাজ। দলীয় ৪১৬ রানে নাঈম ২৪ রানে ফিরলে মিরাজের শতক নিয়ে কিছুটা সংশয় দেখা দিলেও সব বাধা টপকে মিরাজ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। ওয়ারিকানের ঘূর্নিতে ৪৩০ রানে গুড়িয়ে যায় টাইগারদের ইনিংস। টাইগারদের পক্ষে মিরাজ সর্বোচ্চ ১০৩ রান করেন, উইন্ডিজের পক্ষে ওয়ারিকান ৪ টি ও রাহকিম কর্ণওয়াল নেন ২ উইকেট।

চা-বিরতি শেষে ২য় দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »