নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টে স্কোয়াডে ফিরেছেন কাঁধের ইনজুরি কাটিয়ে ফেরা ওলি পোপ। পাকিস্তান সিরিজে ইনজুরিতে পড়েছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান।
গত ২১ জানুয়ারি ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপকে দলের সঙ্গে রেখেছিলেন নির্বাচকরা।
গতকাল ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে চূড়ান্তভাবে জায়গা পেলেন তিনি।
এদিকে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে যাবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ফলে দ্বিতীয় টেস্ট থেকেই সেরা একাদশে জায়গা পাওয়ার সম্ভবনা রয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের।
