আইপিএল খেলতে অনাপত্তি পত্র নিতে হবে স্মিথ-ওয়ার্নারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলতে বোর্ড থেকে অনাপত্তিপত্র নিতে হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলে। স্বাস্থ্যঝুঁকি এবং ইনজুরিজনিত সমস্যা থাকায় আইপিএল খেলতে অনাপত্তিপত্র নাও পেতে পারেন স্টিভেন স্মিথরা।

যদিও টুর্নামেন্টটির গেল আসরের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বেশ খুশি অস্ট্রেলিয়া। তবে ভারতের মাটিতে খেলা হওয়ায় এটি নিয়ে সতর্ক থাকতে চায় অজিরা।

ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে হকলে বলেন,’‘আমরা স্পষ্টতই গেল বছরের আইপিএল থেকে নজির পেয়েছি। তারা গত বছর স্বাস্থ্য সুরক্ষার প্রমাণ দিয়েছে। এখন যদি কেউ আবেদন (অনাপত্তিপত্রের জন্য) করে তাহলে আমরা প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী অনাপত্তিপত্র দেব।’’

এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্যাট কামিন্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে। গেল আসরে স্মিথ-ফিঞ্চ-ম্যাক্সওয়েলরা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতালেও এবারের আসরের আগে তাঁদেরকে ছেড়ে দিয়েছে দলগুলো। তবে কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »