নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ফ্যান তো অনেক আছে, তবে মোহাম্মদ শাহিনের মতো ফ্যান ক’জনই বা হয়? বাংলাদেশ ক্রিকেটের এই এলিট ফ্যান বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার ভালবাসা প্রকাশে কখনো কমতি রাখেন না। আর তাই দেশের ক্রিকেটের প্রতি শাহীনের এই নিঃস্বার্থ ভালবাসা দৃষ্টি এড়ায়নি খোদ আইসিসির। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান হিসেবেও আইসিসি থেকে সম্মান পেয়েছেন।
বাংলাদেশ ক্রিকেটের সাথে দেশসেরা আইকনিক ফ্যান মোহাম্মদ শাহীনের যেন এক নাড়িরটান। টাইগার ক্রিকেট ও লাল সবুজের পতাকাকে মনের গভীরে লালন করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা দেশের বাইরে, যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তিনি থাকবেন’ই, এতে কোন সন্দেহ নেই। মাথায় পরচুলা আর বাহারি রংয়ের টুপি পড়ে থাকেন বলে, গ্যালারীতে তাকে আলাদা করেই সবার চোখে পড়ে। সারাবিশ্ব দাপিয়ে বেড়ান শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অকুণ্ঠ ভালবাসা ও দুর্বলতার জন্য।
বাংলাদেশ ক্রিকেটের এই আইকনিক ফ্যানের জন্মদিন আজ। জন্মদিনের মতো বিশেষ এই দিনটিতে নিউজক্রিকেট টুয়েন্টিফোরের পক্ষ থেকে দেশসেরা এই ফ্যানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
