নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৪২ রান করেছিল টাইগাররা। দিনের শুরুতে আজ লিটন বিদায় নিলেও ক্রিজে ছিলেন সাকিব আল হাসান।
তবে সেঞ্চুরির আগেই সাকিবের বিদায়। রাকিম কর্নওয়ালের বলে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১১০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেও সেটি সেঞ্চুরি করতে পারলেন না তিনি। ১৫০ বলে ৬৮ রান করে সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সর্বশেষ রান ৭ উইকেটে ৩২৮। মিরাজ রয়েছেন ৪৬* রানে অপরাজিত, অপরপ্রান্তে রয়েছেন তাইজুল ৫* রানে।
