নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাস প্রকোপ বেড়ে যাওয়াই স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।
মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সেটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে আপাতত সেই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিষয়টি নিশ্চিত ক্রিকেট করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়টি জানিয়েছেন বোর্ডটির প্রধান নির্বাহী। তিনি বলেন,“সিরিজটি মাঠে গড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যথেষ্ট শ্রম দিয়েছে। আমরা তাদের এই চেষ্টাতে সাধুবাদ জানাই। শুধু তাই নয় সিরিজের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ও করতে চাওয়ার ব্যাপারটিকেও আমরা সাধুবাদ জানাই। সিরিজটি স্থগিত হওয়ায় তাদের মতো আমরাও হতাশ।”
আর এ সিরিজটি স্থগিত হওয়ায় প্রথম দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আসন্ন ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজে।
