ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নিলে বিপদ হতে পারে: ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার দোহায় দিয়ে চলমান বাংলাদেশ সফরে নেই ক্যারিবীয় দলের শীর্ষ বেশ কয়েকজন খেলোয়াড়। আর দলের সেরা খেলোয়াড়রা না থাকায় বেশ হতশ্রী অবস্থা দলের। হেসেখেলেই জিতেছে ওয়ানডে সিরিজের সব ম্যাচ।

তবুও তাদের হালকাভাবে নিতে চান না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি মনে করেন ক্যারিবীয়দের হালকাভাবে নিলে নিজেদের জন্য বিপদ ডেকে আনা হবে। তাই টেস্ট সিরিজে তাদের সমীহই করছেন বাংলাদেশ কোচ।

তিনি বলেছেন,”ওয়েস্ট ইন্ডিজ একটি গর্বিত ক্রিকেট রাষ্ট্র। তারা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছে সুতরাং তাদের তারা গত এক বছরে কিছু টেস্ট ম্যাচ খেলেছে যা আমরা খেলিনি। তাদের হালকাভাবে নিলে সেটা আমাদের নিজেদের বিপদে নিতে হবে।”

বাংলাদেশের কন্ডিশনেও ওয়েস্ট ইন্ডিজ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন ডমিঙ্গো। ফলে তাদের বিপক্ষে হেলাফেলার কোনো সুযোগ দেখছেন এই টাইগার কোচ। তাই সিরিজ শুরুর আগে অন্যসব সিরিজের মতোই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

ডমিঙ্গো বলেন,”তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছেন। ব্র্যাথওয়েট তাদের একজন ধারাবাহিক খেলোয়াড়। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ বিশ্বমানের বোলার। আমরা কোনোভাবেই এই টেস্টকে হালকাভাবে নিচ্ছি না। আমর জানি যে কোনো কন্ডিশনে তারা একটি শক্তিশালী দল এবং আমাদেরকে নিজেদের সেরাটাই দিতে হবে ফল নিজেদের পক্ষে আনার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »