নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। গুরুতর মনে হলেও পরে জানা যায় খুব বেশি গুরুতর নয় সকিবের চোট। এদিকে প্রথম টেস্ট উপলক্ষে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। তিনি যে শতভাগ ফিট নন অনুশীলনেও তা যেন স্পষ্ট বোঝা গিয়েছিল।
নেটে ব্যাটিংয়ের সময় লেগ সাইডের বলগুলো ঠিক স্বাচ্ছন্দে খেলতে পারেননি সাকিব। বেশ কয়েকবার পায়ে টান পেয়ে কিছুটা অস্বস্তিতেও পরতে দেখা গিয়েছিল তাঁকে। গতকাল জাতীয় দলের অনুশীলন না থাকার পরেও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে তাই অনুশীলনে এসেছিলেন সাকিব। সেখানে তাকে ডমিঙ্গোর বিপক্ষে বল করতেও দেখা গিয়েছিল।
সাকিবকে দেশের ক্রিকেটের জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে ব্যাখ্যা করতেও ভোলেননি বাংলাদেশের এই প্রধান কোচ।
এক ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন,”সাকিব তাঁর ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে আমাদের পক্ষে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বমানের অলরাউন্ডার, যে কোন ফরম্যাটেই তাঁর বিকল্প কেউ নেই। শেষ ওয়ানডেতে পাওয়া কুঁচকির চোটের কারণে এখন অনুশীলন করতে তাঁর বেশ অস্বস্তি হয়েছে। সে তার পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে। তিনি এখনও শতভাগ ফিট নন।”
সাকিব যে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন তা স্ক্যান রিপোর্টের পরই জানা গিয়েছিল। তাকে শতভাগ ফিটের সার্টিফিকেট না দিলেও ডমিঙ্গো নিশ্চিত যে, প্রথম টেস্ট খেলবেন দেশ সেরা এই অলরাউন্ডার। কেননা টেস্ট মিশন শুরু হতে এখনো সময় আছে ২ দিন। এই সময়ের মধ্যেই সাকিব নিজেকে প্রস্তুত করে তুলবেন, এমনটাই বিশ্বাস ডমিঙ্গোর।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”তবে তাঁর একদিন বা তারও বেশি সময় রয়েছে নিজেকে ফিট করে গড়ে তোলার। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য প্রস্তুত। সে তার পুনর্বাসনে জন্য সত্যি কঠোর পরিশ্রম করেছে। নেটে সে বেশ কিছু বল করেছে, ব্যাট হাতে কয়েকটি বল মেরেছে। সে খুব বেশি অস্বস্তি বোধ করছে না, তাই আমরা নিশ্চিত যে সে খেলতে প্রস্তুত আছে।”
