মিসবাহর কথায় ওঠাবসা বন্ধ করো!

ডেস্ক রিপোর্ট »

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ঘোষণা হলেও প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন, অন্যের নির্দেশ অনুসার না করে প্রধান নির্বাচকের নিজস্ব কিছু সিদ্ধান্ত নেয়া উচিত।

 

প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন এই সিরিজের দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে। ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে রাখায় স্কোয়াডটি প্রধান কোচ মিসবাহ উল হকের তৈরি বলে মন্তব্য করেছেন লতিফ। তিনি মনে করেন, দল নির্বাচনে মিসবাহ বড়সড় ভূমিকা পালন করছে।

 

প্রধান নির্বাচকসহ অন্যান্যরাও মিসবাহ সিদ্ধান্ত মেনে নিচ্ছে বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটে এমন সংস্কৃতি তৈরি না করে প্রধান নির্বাচক হিসেবে মোহাম্মদ ওয়াসিমকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

 

এ প্রসঙ্গে লতিফ বলেন,’‘টি-টোয়েন্টি স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে দল নির্বাচনে মিসবাহ উল হক বড় ভূমিকা পালন করছে। মোহাম্মদ ওয়াসিম চালিয়ে যাও তবে অন্যকে রাজত্ব করতে না দিয়ে নিজে কিছু করার চেষ্টা করো। তুমি দল করার আগেই আমরা দল পেয়েছি।’’

 

এছাড়া ২০ সদস্যের টি-টোয়েন্টি দলেও ফিরেছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করায় পেসার হাসান আলীকে ২ বছর পর টেস্ট দলে ফিরিয়েছিল পিসিবি। টেস্টের মতো এবার টি-টোয়েন্টি দলেও ফেরানো হয়েছে ডানহাতি এই পেসারকে। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন লেগ স্পিনার জাহিদ মেহমুদ।

 

 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, খুশদিল শাহ, হোসাইন তালাত, দানিস আজিজ, আসিফ আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জাফর গহর, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন, আমাদ বাট, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, উসমান কাদির এবং জাহিদ মেহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »