দেশের বাইরে হাসানের মতো পেসার প্রয়োজন- বাশার

ডেস্ক রিপোর্ট »

বাংলাদেশে স্পিন বান্ধব উইকেট থাকায় হাসানের মতো বোলাররা অতটা না কার্যকর নয় তবে বিদেশের মাটিতে দেশের থেকে অনেক বেশি কার্যকরী হতে পারে তাঁর বল। আর তাঁর বোলিং নিয়ে এমনটাই মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেক ঘটে হাসানের। অভিষেক সিরিজেই দারুণ বল করে নিজের প্রতিভার জানান দেন তিনি। গতকাল (শনিবার) ঘোষিত ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেসার।

ডানহাতি এই পেসারের উজ্বল ভবিষ্যত কামনা করার পাশাপাশি সাদা এবং লাল বলে হাসান দেশকে অনেকদিন সার্ভিস দিয়ে যাবে বলেও মনে করেন জাতীয় দলের এই নির্বাচক।

এ প্রসঙ্গে সুমন বলেন,”খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ কিন্তু এই ছেলেটা খেলেনি কিন্তু অল্প সময়ের মধ্যে পরিণত হয়েছে। সে আমাদের জন্য খুব ভালো একজন প্রতিভা। আমরা মনে করি হাসান মাহমুদের কাছে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই এ ধরণের পেসার কিন্তু আমাদের খুব দরকার যাদের বলে বাড়তি পেস থাকে। তার খুব ভালো একটা ভবিষ্যত আছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »