নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা মিশন সফলভাবে শেষ করে ইংল্যান্ডের পরবর্তী মিশন এবার ভারত। তাঁদের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। আর এই পুরো সিরিজে জস বাটলারকে পাবে না ইংল্যান্ড। প্রথম টেস্টের আগেই বাটলার বললেন, বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের আওতায় থেকে প্রত্যেক সিরিজেই খেলা একজন ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়।
মহামারী করোনা ভাইরাসের এই কারণে খেলোয়াড়দের জীবন এখন আটকে গিয়েছে টিম হোটেল ও মাঠের ভেতরেই। দেখা গেছে খেলার সময়ে পরিবারের সাথে দেখা পর্যন্ত করতে পারেন না তারা। স্বাভাবিকভাবেই এটা বড় একটি মন খারাপ লাগার মতো বিষয়।
বাটলার বলেন,”আপনি অবশ্যই চাইবেন সবসময়ই আপনার সবচেয়ে শক্তিশালী দলটি খেলুক। তবে এখন আর সবসময় সেটা সম্ভব না। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ এবং পৃথিবীর সবাই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ভাগ্যবান যে এই মহামারীর মধ্যেও ক্রিকেট খেলতে পারছি।’’
সিরিজের কেবল প্রথম ম্যাচটি খেলবেন বাটলার। তারপর তিনি ফিরে যাবেন নিজ দেশে। একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন কেন সেটা আগে স্পষ্ট ছিল না, তবে এখন তা অনেকটা পরিষ্কার।
মূলত জৈব সুরক্ষা বলয় ও নিয়ম নীতির মধ্যে থাকতে হচ্ছে সবাইকে। এভাবে থেকে একজনের পক্ষে টানা মাসের পর মাস সিরিজ খেলা সম্ভব না। তাদের প্রয়োজন বিশ্রাম।
বাটলার বলেন,’‘ইসিবি ঠিক করেছে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দিয়ে খেলাবে। সেই সাথে এটাও চাওয়া হচ্ছে যে দলের সেরা খেলোয়াড়েরা খেলবে সেরা দল গড়ার জন্য কিন্তু সেটা তো সবসময় সম্ভব না। একজনের পক্ষে এতদিন জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা সম্ভব না। আপনিই একজন মানুষের কাছে থেকে সর্বদা এটা আশা করতে পারেন না।’’
