নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল টি-টেন লিগে বাংলাদেশী অলরাউন্ডার আফিফ হোসেনের ঝড়ো ২২ রানের উপর ভর করে মারাঠা অ্যারাবিয়ান্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলা টাইগার্স।
১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে তারা হারায় ওপেনার জেসন চার্লসের উইকেট। বাংলাদেশের পেসার মুক্তার আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপর ৩১ রান করা আন্দ্রে ফ্লেচার সোহাগ গাজীর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এরপর তিনে নামা আফিফ হোসেন ধ্রুব ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।
তিনি আউট হয়েছেন, ইয়ামিন আহমদজাইকে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে। শেষ দিকে চিরাগ সুরি ৭ বলে ১৯ রান করে রান আউট হয়েছেন।
যদিও টম মোরেস ৫ এবং অ্যাডাম হোস ১ রান করে অপরাজিত থেকে বাংলা টাইগার্সকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান তোলে মারাঠা। মোহাম্মদ হাফিজ করেছেন ৩০ বলে ৬১ রান।
তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি চার এবং ৩টি চারে। আব্দুর শাকুর খেলেছেন ৩০ বলে ৩৪ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
মারাঠা অ্যারাবিয়ান্স: (১০ ওভার) ১০৩/০ (হাফিজ ৬১*, শাকুর ৩৪*, কাইস ০/৯)
বাংলা টাইগার্স: (৮ ওভার) ১০৫/৪ (ফ্লেচার ৩১, চার্লস ২৩, আফিফ ২২, মুক্তার ১/১৩, সোহাগ ১/১৭)
