নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে থাকছেন না জনি বেয়ারস্টো। আর সে যে থাকছেন না সেটা আগেই জানা গিয়েছিল। তাইতো দ্বিতীয় টেস্টের জন্য তাঁকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে ইংলিশরা।
সর্বশেষ শ্রীলঙ্কায় দূর্দান্ত ব্যাটিং করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ভারতের বিপক্ষে প্রথম ২ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিলো। আর এতেই সমালোচনার মুখে পড়েছিল ইংলিশ বোর্ড কর্তারা। এ কারণে এক ম্যাচ আগেই তাঁকে দলে ফেরাচ্ছে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কায় মাটিতে হেসেছে বেয়ারস্টোর ব্যাট। ২ ম্যাচে ৪৬.৩৩ গড়ে ১৩৯ রান করেছেন তিনি। ৫ ফেব্রুয়ারীর হতে যাওয়া চেন্নাই টেস্টে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে অনেক মহলেই। দ্বিতীয় টেস্ট থেকে বেয়ারস্টোর খেলার ব্যাপার নিশ্চিত করে ব্যাটিং কোচ গ্রাহাম থর্প বলেন,”প্রথম টেস্টের পরেই সে (জনি বেয়ার্স্টো) দলে ফিরছে।’’
বেয়ারস্টোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় অনেকের মত চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও।
তিনি বলেছিলেন,’‘ভারতের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডটি অবশ্যই বিতর্কিত। ভারতের মাটিতে জয় পাওয়া অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়ার মতোই বড় বিষয়। সেরা দলটি না নামানো হলে ইংল্যান্ডের ভক্তদের জন্য হবে অসম্মানের। বেয়ারস্টোকে অবশ্যই খেলাতে হবে!ব্রড এন্ডার্সনকে অবশ্যই খেলাতে হবে।’’
