উপমহাদেশে নিজেদের পরিসংখ্যান বদলাতে চান ডি কক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে সবাই রাজা এ কথাটি সবাই বিশ্বাস করেন। পরিবেশ বদলে গেলে দলগুলোর জন্য সমীকরণ আরও কঠিন হয়ে দাঁড়ায়। উপমহাদেশের উইকেটে স্পিন খেলা বরাবরই কঠিন। যে কারণে এশিয়ার বাইরে থেকে খেলতে আসা দল গুলো একটু বিপাকেই পড়ে স্পিনারদের কাছে।

উপমহাদেশের অন্যান্য দেশের মতো এশিয়ার মাটিতে ব্যর্থতার চিন্হ রেখেছে দক্ষিণ আফ্রিকাও। সর্বশেষ ব্যর্থতার গল্প করাচি টেস্টে খেলতে এসে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে কুইন্টন ডি ককের দল। পাকিস্তানের কাছে রীতিমত পাত্তাই পায়নি তারা। এশিয়ার মাটিতে প্রোটিয়াদের হারের সংখ্যাটা এখন আটে আট।

এশিয়ার মাটিতে নিজেদের হতাশার কথা অকোপটে স্বীকার করেছেন অধিনায়ক ডি কক। চাইলেও সেটি খুব সহজে পরিবর্তন করা সম্ভব নয় বলে জানান তিনি। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে তাঁরা যেভাবে হেরেছে সেটি পছন্দ হয়নি তাঁর।

এ প্রসঙ্গে ডি কক বলেন,’‘আমরা হেরেছি, কিন্তু যেভাবে হেরেছি সেটা ভালো ছিল না। আমরা ভালো করতে চাই। আমরা প্রথম ইনিংসের ভুল থেকে শিখছি। যা সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো একটি পদক্ষেপ। উপমহাদেশের মাটিতে আমাদের রেকর্ড খুব বেশি ভালো নয়। এটি পরিবর্তন করাও সহজ নয়। আমরা প্রথম জয় পাওয়ার উপায় খুঁজছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »