নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান বিশ্বে সেরা সব ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ততবে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টেস্টে ব্যাটে নেমে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন তিনি। আর এটিই তাঁর সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হিসেবে ভাবছেন অস্ট্রেলিয়ান সাবেক স্পিনার ব্র্যাড হগ।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চৌদ্দ বছর পরে খেলতে নেমে করাচী টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।
অন্যরা রান পেলেও দলের সবচেয়ে বড় তারকা বাবর প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৩০ রান করে। প্রতিপক্ষ স্পিনার কেশব মহারাজ একবার ইনসাইড আরেকবার আউট সাউড এজে বোকা বানিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তাঁকে।
বাবরের ব্যাটিং প্রসঙ্গে হগ টুইট বার্তায় বলেন,”সঠিক, সে (বাবর) দুই ইনিংসেই মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছে। প্রথম ইনিংসে ইনসাইড এজ এবং আউট সাইড এজে পরাস্ত হয়েছে দ্বিতীয় ইনিংসে। স্পিন পড়তে বাবরের অনেক মাথা ব্যথার সম্মুখীন হতে হচ্ছে।”
অভিজ্ঞ ইয়াসির শাহর সঙ্গে জুটি বেঁধে নাস্তানাবুদ করেছেন কুইন্টন ডি কক- ডিন এলগারদের। স্পিনারদের বোলিংয়ে কোন ত্রুটি দেখেননা হগ।
তিনি আরও বলেন,”আমার মনে হয়না নওমানের বোলিংয়ে পরিবর্তন আনা প্রয়োজন। সে যে লাইন লেন্থে বোলিং করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ফুটওয়ার্কে দ্বিধায় ফেলেছে তা দেখতে খুব ভালো লেগেছে। ইয়াসির বোলিংয়ে আক্রমণাত্বক ভূমিকায় থাকে।”
