নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলোয়াড়ি জীবন এখনো শেষ করেননি বাংলাদেশের একসময়ের সেরা বা হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। তবে এর আগেই পেয়ে গেছেন জাতীয় দলের নির্বাচকের আসনে বসার সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে থাকে নির্বাচকের আসনে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়।
রাজ্জাক সে ডাকে সাড়া দিয়ে নির্বাচক আসনে বসার জন্য প্রস্তুত। তিনি ইতিমধ্যে জানিয়েছেন তিনি খেলা ছাড়ার জন্য রাজি আছেন। ফলে খেলা থেকে অবসর নিলেও বিসিবির এমন পদে সুযোগ পেয়ে বেশ আনন্দ রাজ্জাক নিজেও। এর সাথে আরও আনন্দ বব্ধু মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি আর রাজ্জাক অনেকদিন যাবত একসাথে খেলে আসছেন। জাতীয় দল ও ঘরোয়া লিগে খেলেছেন একসাথে। চেনাজানাও বেশি। বন্ধু রাজের এমন দিনে তাই শুভকামনা জানাতে ভুলেননি মাশরাফি।
শুরুতে মাশরাফি ফেসবুকে পোষ্টে লিখেন, “খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে।”
তারপর লিখেন,”হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি,এবং সফলও হবি ইনশাআল্লাহ। “
মাঠের ক্রিকেটের বাইরে টেবিলের এই ক্রিকেটেও বিজয়ী হনে রাজ্জাক সে আশায় করেন মাশরাফি। তিনি লিখেন,”এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্কর,যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলোনা। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। “
শেষে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি লিখেন,”ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য
ভালোবাসা অবিরাম বন্ধু।”
নিউজক্রিকেট/আরআর
