দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করাচিতে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৮৮ রানের লক্ষ্যমাত্রা ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় বাবর আজমরা। অভিষিক্ত নুমান আলী প্রথম টেস্টেই শিকার করলেন ফাইফর।

৪ উইকেটে ১৮৭ রান নিয়ে ৪র্থ দিনের প্রথম বলেই মহারাজকে আউট করেন হাসান আলী। দলীয় রান ৪ যোগ করতেই ইয়াসির শাহের বলে আউট ডি কক! ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। এরপর অভিষিক্ত নুমান আলীর ঝলকে বিধ্বস্থ প্রোটিয়া শিবির! বাভুমা ব্যক্তিগত ৪০ রান করলেও নুমান আলীর ঘূর্নিতে মাত্র ২৪৫ রানেই গুড়িয়ে যায় প্রোটিয়াদের ইনিংস! মার্করাম সর্বোচ্চ ৭৪ রান করেন, পাকিস্তানের পক্ষে নুমান আলী ৫ টি ও ইয়াসির শাহ নেন ৪ উইকেট।

পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৮৮ রানের! জবাবে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত বিনা উইকেটে ২২ রান করে স্বাগতিকরা৷ লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই দুই ওপেনারকে তুলে নেন এনরিক নর্খিয়া। তবে বাকি পথটা সহজেই পাড়ি দেন আজহার আলী ও বাবর আজম। ৩য় উইকেটে দু’জনের ৬৬ রানের জুটি পাকিস্তানকে জয়ের ভীত গড়ে দেয়। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে কেশব মহারাজের বলে লেগ বিফোরের শিকার হন বাবর আজম। একই ওভারে বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে নেন ফাওয়াদ আলম। আজহার আলী ৩১ ও ফাওয়াদ আলম অপরাজিত থাকেন ৪ রানে।

দক্ষিণ আফ্রিকাঃ ২২০/১০ ও ২৪৫/১০
পাকিস্তানঃ ৩৭৮/১০ ও ৯০/৩
ফলাফলঃ পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »