সিনিয়রদের জ্বলে উঠার দিনে  বড় সংগ্রহ টাইগারদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম, সাকিব ও মুশফিক ত্রয়োদের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভার শেষে রান ৬ উইকেটে ২৯৭ করেছে বাংলাদেশ।

শুরুতে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন লিটন দাশ! পর পর তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ লিটনের বিদায়ের পর শান্ত আশা দেখালেও আবারো ব্যর্থতার খাতায় নাম লেখান তিনি। ব্যক্তিগত ২০ রান ফিরেন তিনিও। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলেন তামিম-সাকিব। ৯৩ রানের জুটির পথে দু’জনেই করেন অর্ধশতক। ইনিংস বড় করতে ব্যর্থ তামিম-সাকিব দু’জনে ৬৪ ও ৫১ রানে ফিরলেও মুশফিক-রিয়াদের ফিফটিতে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টাইগারদের পক্ষে তামিম ও মুশফিক ৬৪, সাকিব ৫১ ও রিয়াদ অপরাজিত থাকেন ৪৩ বলে ৬৪ রানে। চট্রগ্রামে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ৷ উইন্ডিজের পক্ষে রেইফার ও আলজারি জোসেফ ২ টি করে উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »