নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১ম ইনিংসে ৩৭ রানে এগিয়ে থেকেও ২য় ইনিংসে ব্যাট করতে নেমে লিচ-বেসের বোলিং ঘূর্নিতে মাত্র ১২৬ রানেই গুড়িয়ে যায় লংকানদের ইনিংস! ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ১৬৪ রান।
১ম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৮১ রানের জবাবে ৪র্থ দিনে ৩৪৪ রানে থামে ইংলিশদের ইনিংস। জো রুট সর্বোচ্চ ১৮৬ ও বাটলার করেন ৫৫ রান। লংকানদের পক্ষে লাসিথ এম্বুলডেনিয়া নেন ক্যারিয়ার সেরা ১৩৭ রানে ৭ উইকেট।
৩৭ রানে এগিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ডম বেস ও এডাম লিচের ম্যাজিকেল স্পেলে মাত্র ৭৮ রানে ৮ উইকেট হারায় লংকানরা। ৯ম উইকেটে লাসিথ এম্বুলডেনিয়ার ৬ চার ১ ছয়ে ৪২ বলে ৪০ রানের সুবাধে ১২৬ রান সংগ্রহ করে লংকানরা। দলীয় ১২৬ রানে পর পর ২ বলে শেষ ২ উইকেট তুলে নেন জো রুট।
ডম বেস ও এডাম লিচ দু’জনেই নেন সর্বোচ্চ ৪ টি করে উইকেট, লংকানদের পক্ষে এম্বুলডেনিয়া করেন সর্বোচ্চ ৪০ রান। মাত্র ৪ ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পার করে! অবশ্য এতে অনেকটা অবদান রয়েছে রুট-বেয়ারস্টদের, প্রায় হাফ ডজন ক্যাচ মিস হয় ২য় ইনিংসে! অধিনায়ক নিজেই মিস করেছেন ৩ টি ক্যাচ! ১৬৪ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামবে ইংলিশরা। পিচ বিবেচনায় এই লক্ষ্যমাত্রা মোটেও সহজ হবে না ইংলিশদের জন্য।
