নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গলে ২য় টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতো নিলো ইংল্যান্ড। ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিবলি ও বেয়ারস্টোর হার না মানা ৭৫ রানের জুটিতে জয় পায় ইংলিশরা।
৪২ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিনে ৩৪৪ রানে অলআউট হয় ইংলিশরা। ৩৭ রানে এগিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ডম বেস ও এডাম লিচের ম্যাজিকেল স্পেলে মাত্র ৭৮ রানে ৮ উইকেট হারায় লংকানরা। ৯ম উইকেটে লাসিথ এম্বুলডেনিয়ার ৬ চার ১ ছয়ে ৪২ বলে ৪০ রানের সুবাধে ১২৬ রান সংগ্রহ করে লংকানরা। ডম বেস ও এডাম লিচ দু’জনেই নেন সর্বোচ্চ ৪ টি করে উইকেট, লংকানদের পক্ষে এম্বুলডেনিয়া করেন সর্বোচ্চ ৪০ রান।
১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে জ্যাক ক্রাউলি ফেরেন এম্বুলডেনিয়ার শিকার হয়ে। ২য় উইকেটে বেয়ারস্টোর দ্রুতগতির ২৮ বলে ২৯ রানে ভালো৷ অবস্থানে যায় ইংলিশরা! দলীয় ৬২ রানে বেয়ারস্টোকে ফেরান এম্বুলডেনিয়া, বেশিদূর যেতে পারেননি রুট-লরেন্সও! একপ্রান্ত আগলে মাটি কামড়ে পড়ে থাকেন সিবলি। ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে খাদের কিনারা থেকে টেনে নেন সিবলি-বাটলার। ৫ম উইকেটে দু’জনের হার না মানা ৭৫ রানের জুটিতে ২-০ তে সিরিজ জিতে সফরকারীরা। সিবলি ৫৬ ও বাটলার অপরাজিত থাকেন ৪৬ রানে। লংকানদের পক্ষে এম্বুলডেনিয়া ৩ টি ও রামেশ মেন্ডিস নেন ১ উইকেট
এশিয়ার মাটিতে ইংলিশ অধিনায়ক হিসেবে টানা ৫ ম্যাচ জয় পেলো জো রুট।
