প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে ‘৬’ নতুন মুখ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। আর এই হোম সিরিজের প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান দল। এই স্কোয়াডে নতুন মুখ ৬ জন, যাঁরা এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তাছাড়া আরও তিন জন নতুন ক্রিকেটার দলের সাথেই অনুশীলনে থাকবেন।

চোটের কারনে নিউজিল্যান্ডে খেলতে না পারা বাবর আজমকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাঁরা। এই স্কোয়াডে নতুন মুখ আছেন ৬ জন। তারা হলেন, উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান সাউদ শাকিল, স্পিনার নোমান আলি ও সাজিদ খান, পেস বোলার হারিস রউফ ও তবিশ খান। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রিজওয়ান। স্কোয়াডে আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। গত সিরিজেই অভিষেক হওয়া গোহার জাফরকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে আলোচিত বোলার নাসিম শাহ ও আরেক পেসার মোহাম্মদ আব্বাসকেও। বাদ পড়েছেন টানা ব্যর্থ হতে থাকা শান মাসুদ।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, ফাওয়াদ আলম, সাউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, নোমান আলি, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলি, শাহীন আফ্রিদি ও তাবিশ খান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »