নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুজন মিলে এক সাথে পার করেছেন জীবনের ১০টি বছর। জীবনের এই দীর্ঘ সময় একমাথে পার করায় স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১১ সালের ২৫ জানুয়ারি প্রিয়তমা জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান, নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখেন রাঈদ। গেল বছরে আরও একটি ছেলেসন্তান আসে তাদের কোলজুড়ে। চার সদস্যের তাঁদের পরিবারে ভালোবাসার কোনো কমতি নেই।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রিয়াদ উল্লেখ করে লিখেন,”শুভ ১০ম বিবাহবার্ষিকী, আমার ভালোবাসা। আলহামদুলিল্লাহ্, আল্লাহ আমাকে একজন ন্যায়নিষ্ঠ স্ত্রী দিয়েছেন। আমি জানি আমি সব ক্ষেত্রে নিখুঁত নই। কিন্তু জীবনের সব ক্ষেত্রে তুমি আমাকে ভালো মানুষ হতে উৎসাহিত করো। তোমার চেষ্টা, তোমার অসাধারণ ধৈর্য, আমাদের পরিবার ও সন্তানদের প্রতি তোমার নিবেদনের জন্য ধন্যবাদ। জীবনের এখনো মাত্র শুরু এবং ইনশাআল্লাহ্, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা একসাথে থাকব।”
