হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। টসে হেরে এই ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানে ফেরার পর দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তৃতীয় ম্যাচে আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে বিদায় নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৯ তম অর্ধ-শতক। ৮০ বলে ৬৪ রানের ইনিংস খেলে জোসেফের বলে শর্টে ক্যাচ দিয়ে ফিরে যান এই অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »