নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ছিলেন একজন পুরোপুরি স্পিনার। এরপর সময়ের প্রয়োজনে হয়ে ওঠেন একজন উদ্বোধনী ব্যাটসম্যান। সেই শাস্ত্রীর মতোই হতে চান ভারতের তরুণ ক্রিকেটার ওয়াশিটন সুন্দর।
অস্ট্রেলিয়া টেস্টে মূলত স্পিনার হিসেবেই ভারত দলে অভিষেক ঘটে সুন্দরের। দলের ক্রান্তিকালে মির্ডল অর্ডারে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে করেন কার্যকরী ২২ রান। একই সঙ্গে ভারতের ঐতিহাসিক জয়ে বল হাতেও নেন ৪ উইকেট। অথচ সেই সুন্দরই হতে চান ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান। ক্যারিয়ারের শুরুর দিকের শাস্ত্রীর সঙ্গে মিলও রয়েছে সুন্দরের।
পিটিআইকে দেয়া সাক্ষাতকারে সুন্দর বলেন,”আমি মনে করি টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধনের সুযোগ পেলে তা আমার পক্ষে আশীর্বাদ হয়ে দাড়াবে। আমার মনে হয় আমাদের কোচ রবি স্যার (রবি শাস্ত্রী) তাঁর খেলার দিনগুলিতে যেভাবে করেছিলেন আমিও ঠিক তেমনভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করব। রবি স্যার তার খেলার দিনগুলি থেকে আমাদের খুব অনুপ্রেরণামূলক গল্প বলতেন। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে তাঁর অভিষেক হয়েছিল, তিনি চার উইকেট পেয়েছিলেন এবং অভিষেকের পর দশ নম্বরে ব্যাট করতে নামতেন। সেখান থেকে কীভাবে তিনি একজন টেস্ট ওপেনার হয়ে উঠেছিলেন। আমি তার মতো টেস্টে ব্যাটিংয়ের উদ্বোধন করতে চাই।”
ভারত দলে রয়েছে বিরাট কোহলি, রহিত শর্মাদের মতো অবিজ্ঞ ক্রিকেটার। তাই যখন অনুপ্রেরণা কিংবা আত্মবিশ্বাসের প্রয়োজন হয় তখন সুন্দর এই অভিজ্ঞ ক্রিকেটারদের শরণাপন্ন হন। কেননা এদের দেখেই একদিন বিখ্যাত ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন সুন্দর।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”একজন তরুণ ক্রিকেটার হিসাবে যখন আমি অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সন্ধান করি, তখন আমি ড্রেসিংরুমে অনেকগুলি রোল মডেল পাই। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, আর রবিচন্দ্রন আশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে পাই। যারা এক এক জন বিখ্যাত ক্রিকেটার।”
