শেষ ম্যাচ জিতে ‘১০’ পয়েন্ট পেতে চায় ক্যারিবীয়রা

নিউজ ডেস্ক »

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তিমত্তার কথা সবারই জানা। তবে মাঠে ক্রিকেট খেলতে যেকোনো দলই নামে জয়ের লক্ষ্যে। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ, হাত থেকে ফোসকেছে সিরিজও। তাই শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট পেতে চায় ক্যারিবীয়রা।

সিরিজের শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হবে ক্যারিবীয়রা। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর প্রচেষ্টা বা ইচ্ছা নিশ্চয়ই তাঁদের মধ্যে আছে। তবে তার চেয়েও কয়েকগুণ বেশি ১০টি পয়েন্ট পাওয়ার আকাঙ্ক্ষা।

দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন,”আমরা ৩০ পয়েন্টের জন্যই এসেছিলাম। এখনো ১০ পয়েন্ট নিয়ে যাওয়ার সুযোগ আছে। আমাদের মূল লক্ষ্য থাকবে এই ১০ পয়েন্ট অর্জন।’’

দুর্বল দল পাঠিয়ে এখন হয়তো অনুশোচনা হচ্ছে ক্যারিবীয় বোর্ডের। সিমন্স অবশ্য পর্যায়ক্রমে উন্নতির ছাপ দেখছেন।

তিনি বলেন,’‘১২০ রান থেকে সেদিন ১৪০ রান করলাম। আমাদের এখন্ম ২৩০ বা ২৫০ রানের মত করতে হবে। তাতে প্রতিদ্বন্দ্বিতা হবে, বোলাররা রসদ নিয়ে লড়তে পারবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »