ডু প্লেসিসের ভাবনায় ইয়াসির শাহ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

উপমহাদেশের ক্রিকেটে বিপক্ষ দলকে ঘায়েল করতে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় স্পিনারদের। তবে বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী পেস আক্রমণের কারণে পাকিস্তানের পিচে ঘূর্ণি জাদু কিছুটা কম দেখা মিলে। এরপরেও তাদের দলে একজন লেগী ইয়াসির শাহ আছেন। আর এই স্পিনারকে নিয়েই ভয় দক্ষিণ আফ্রিকা বর্তমান স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের।

দীর্ঘ চৌদ্দ বছর পরে পাকিস্তানের মাটিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।ইয়াসিরের মত বিশ্বের অন্যতম সেরা একজন লেগ স্পিনার রয়েছে তাদের ঘাটিতে। যিনি কিনা একই জায়গায় টানা বল ফেলে ডট দিয়েই ব্যাটসম্যানকে হতাশ করতে পারেন।

ডু প্লেসিস তাঁর প্রসঙ্গে বলেন,”আমাদের দুই রানের চাকা সচল রাখার দুই-তিনটি উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু স্পিনাররা যখন টানা ভালো বোলিং করে ডট আদায় করতে থাকে তখন নিজেকে (ব্যাটসম্যান) বন্দী মনে হয়। আর এই কাজে ইয়াসির শাহ ভীষণ পটু। একই জায়গায় বোলিং করে থিতু হয়ে প্রতিপক্ষের উপরে চড়াও হয় সে। বলের উপরে তার খুব ভালো নিয়ন্ত্রন রয়েছে। তাকে (ইয়াসির) একবার সুযোগ দিলে সে আপনাকে অনেক ভালো বল করতে থাকবে। আপনার অবশ্যই তার বিপক্ষে সঠিক পরিকল্পনা সাজিয়ে রান বের করতে হবে। হয় আপনাকে দৌড়িয়ে রান নিতে হবে নয়তো তার বিপক্ষে বাউন্ডারি খুঁজতে হবে।”

ইয়াসির , নোমান আলী এবং মোহাম্মদ নেওয়াজকে দেখে প্রোটিয়ারা ধরেই নিচ্ছে স্পিন বধ্যভূমি হতে যাচ্ছে করাচীর উইকেট। যদিও এটিকে বেশ স্বাভাবিকভাবেই দেখছেন ডু প্লেসিস।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন,”উপমহাদেশে এসে স্পিনারদের দিক থেকে ভাবলে আমাদের মতই দেশের মত তত্ত্বই ঘটে যায়। আমরা যখন দক্ষিণ আফ্রিকাতে খেলি সেখানে পেসারের বলের লাইন আঁচ না করতে পেরে বেরিয়ে গেলে তাকে ভালো বল বলে গণ্য করি। আর উপমহাদেশে যখন একজন একজন স্পিনারের ঘূর্ণি বুঝে ওঠার আগেই বেরিয়ে যায় সেটিও একটি ভালো বল। অপরপক্ষে যদি লাইন বুঝে ব্যাটে বল নিয়ে আসা যায় তবে এটি ব্যাটসম্যানের কৃতিত্ব যে সে ভালো খেলেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »