নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। তবে তিনি এই পদ এখন হারাতে যাচ্ছেন।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার বাংলাদেশ থাকার কথা ছিলো। কিন্তু করোনার কারণে তিনি আসেননি। তার দেশ নিউজিল্যান্ডে টাইগারদের শেষ বারের মত স্পিন বোলিং অনুশীলন করাবেন। জানা গেছে নিউজিল্যান্ড সফরেই শেষ হতে পারে ভেট্টোরির বাংলাদেশ অধ্যায়।
২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান ভেট্টোরি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির ধরন ছিল দিন হিসেবে। জাতীয় দলের সাথে মোট ১০০ দিন কাজ করার কথা ভেট্টোরির, যার জন্য বিসিবিকে পারিশ্রমিক বাবদই খরচ করতে হত ২ কোটি টাকা।
তার সাথে এমন চুক্তি হলেও তার সার্ভিস ভালোভাবে পাচ্ছেনা বাংলাদেশ দল। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তার লম্ভা সময় ধিরে কাজ করা হচ্ছেনা। তাই তাইজুল-মিরাজদের নিয়ে কাজ করতে হচ্ছে স্থানীয় কোচ সোহেল ইসলামকে। বিসিবি তাই বাধ্য হয়েই খুঁজছে নতুন স্পিন কোচ। সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজেই বাংলাদেশের সাথে শেষবারের মত কাজ করা হতে পারে ভেট্টোরি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যেই ঠিক করা হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী স্পিন বোলিং কোচ।’
তিনি আরও জানান, বিসিবির ১০০ দিন চুক্তির বাকি অংশের বিষয়ে কী হবে, তা নিয়েও ভাবছে বোর্ড।
নিউজক্রিকেট/আরআর
