নিউজ ডেস্ক »
বোর্ডার-গাভাস্কার টফ্রিতে ভারতের সবচেয়ে বড় শত্রু ছিল চোট। ইতিহাস গড়া শেষ টেস্টে দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে একাদশের বাইরে রেখেই লড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এমনকি সেই ম্যাচের প্রথম ইনিংসেই কুঁচকির ইনজুরিতে পরেছিলেন পেসার নবদ্বীপ সাইনি। কিন্তু চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে আবারও বোলিং করেছিলেন তিনি।
প্রথম ইনিংসে নিজের স্পেলের অষ্টম ওভারের পঞ্চম বলটি করার সময় কুঁচকিতে চোট পান সাইনি এরপর দ্বিতীয় ইনিংসে রাহানে যখন সাইনিকে বোলিং করার কথা জিজ্ঞাসা করেছিলেন ব্যথা নিয়েও তাই তখন না বলতে পারেননি সাইনি।
এ প্রসঙ্গে সাইনি বলেন,”অজিঙ্কা ভাই যখন আমাকে ইনজুরি নিয়ে বোলিংয়ের কথা জিজ্ঞাসা করেছিলো আমার হ্যাঁ বলতেই হতো। আমি ভালো ছিলাম এবং হঠাৎ ইনজুরিতে পরেছি। আমি ভাবছিলাম এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমার সঙ্গেই এমন কেন হলো। যেখানে লম্বা সময় পরে এমন বড় ম্যাচ খেলার সুযোগ পেয়েছি।”
সাইনি আরও বলেন,”অস্ট্রেলিয়ায় ভালো করতে মানসিকভাবে শক্তিশালী হতেই হবে। কারণ তারা শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে অধিনায়ক ও রোহিত ভাইয়ার সহায়তা পেয়েছি। আমি ইনজুরি থেকে সেরে উঠছি এবং আশা করি দ্রুতই ফিট হতে পারবো।”
