ব্যতিক্রমধর্মী উদ্যেগ আইকনিক ফ্যান শাহীনের, ক্রিকেট ভক্তদের জার্সি উপহার-

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ ক্রিকেটের সাথে দেশসেরা আইকনিক ফ্যান মোহাম্মদ শাহীনের যেন এক নাড়িরটান। টাইগার ক্রিকেট ও লাল সবুজের পতাকাকে মনের গভীরে লালন করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা দেশের বাইরে, যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তিনি থাকবেন’ই, এতে কোন সন্দেহ নেই। মাথায় পরচুলা আর বাহারি রংয়ের টুপি পড়ে থাকেন বলে, গ্যালারীতে তাকে আলাদা করেই সবার চোখে পড়ে। সারাবিশ্ব দাপিয়ে বেড়ান শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অকুণ্ঠ ভালবাসা ও দুর্বলতা থেকে ।

আইসিসির সীকৃত টাইগার ক্রিকেটের এই এলিট ফ্যান
খুব ভাল করেই জানেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি ক্রিকেট পাগলদের আবেগ ভা লবাসাটা ঠিক কতটা গভীর। লাল-সবুজের জার্সির প্রতি শাহীনের আলাদা একটা বাড়তি দুর্বলতা রয়েছে। মোটামুটি টাইগারদের সবকটি আইসিসি ইভেন্ট ও সিরিজের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি, রেখেছেন নিজের সংগ্রহে। লাল-সবুজের জার্সির প্রতি ক্রিকেট প্রেমীদের আবেগের কথাও শাহীনের অজানা নয়। তাই অভিনব উদ্যেগে ক্রিকেট ফ্যানদের হাতে গুটি কয়েক জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক একাউন্ট হতে একটি পোস্টের মাধ্যমে এক অভিনব চিন্তার কথা জানান তিনি। শাহীন জানান নিজের ফেসবুকের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৫ জন ক্রিকেট ফ্যানকে  বাংলাদেশ দলের নতুন জার্সি, যেখানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে! দারুণ এই জার্সিটি উপহার দিবেন। তার এই পোস্টে লাল-সবুজের এই জার্সি পেতে ব্যাপক আগ্রহ দেখা যায় ক্রিকেট প্রেমীদের মাঝে। শেষ অব্দী জার্সি পেতে আগ্রহীদের তালিকা গিয়ে দাঁড়ালো ৩০০ তে।
লটারির মাধ্যমে ৫ জনের হাতে নিজের উপহার পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেন শাহীন। পোস্টের কমেন্ট বক্সে জার্সি প্রত্যাশী এমন ৩০০ ব্যক্তির নামসহ লটারির করে, নিজের ফেসবুক একাউন্ট হতে লাইভে এসে লটারির মাধ্যমে ৫ জন বিজয়ীকে খুঁজে নেন তিনি। ৩০০ জনের মধ্য থেকে লটারি ভাগ্যে জয়ী হয়ে দেশসেরা আইকনিক ক্রিকেট ফ্যান শাহীনের ভালবাসা মাখা জার্সি জিতে নেন, মোহাম্মদ তৌকির আহমেদ, রফিকুল বকুল, তোহিদুল ইসলাম,মার্কোস জাহিদ ও শফিকুল ইসলাম।

ব্যতিক্রমধর্মী এই উদ্যেগের ব্যাপারে জানতে চাইলে নিউজ ক্রিকেটের সঙ্গে নিজের ক্রিকেটীয় আবেগ ও এমন অভিনব পরিকল্পনার ব্যাপারে খোলামেলা কথা বলেন শাহীন। এই ব্যাপারে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে শাহীন জানান: আমি সব সময় চাই আরো বেশী জনপ্রিয় হোক ক্রিকেট সবার মাঝে । আমি ক্রিকেটের জন্য যখনই খুবই ছোট আকারে কিছু করতে পারি আমার মনে হয় তখন আমি একটা ম্যাসেজ দিতে পারছি আমি ক্রিকেটের প্রেমে হাবুডুবু খাচ্ছি । কারন দিন শেষে আমার এবং আমাদের জাতি পাচ্ছে বিনোদন। কারন আমাদের বিনোদনের বড়ই অভাব । আর এই ক্রিকেটই একমাএ অস্ত্র যা দিয়ে কিনা চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারি পৃথিবীর যে কোন বড় ক্রিকেট জাতীকে হুঙ্কার  দিতে পারি, আর বলতে পারি we are TIGERS

মানুষকে গিফট করার মাঝেও আছে অনেক অনেক আত্নতৃপ্তি । কারন আমার এই ছোট ভালবাসা বদলে দিতে পারে দশজনের চিন্তা শক্তি।

 

শাহীন আরো জানানঃ আমি সব সময় সবাইকে একটা কথা বলি খেলোয়াড়দের খারাপ সময় পাশে থাকার জন্য, কারন প্রত্যেক মানুষের জীবনে একটা খারাপ সময় আসে আবার চলেও যায়। তাই ঐ সময়টা সবাইকে পাশে থাকতে হয়, তার মনোবল বাড়ানোর জন্য যা যা করা উচিৎ  আমাদের তা করা প্রয়োজন ।

  • জার্সি এইটা শুধু আমার ফেইসবুক বন্ধুদের প্রতি ভালবাসার একটা প্রচেস্টা যেন এই করোনা কালিন সময় আমরা যেন বেশী বশী ডিপপ্রেস্ট না হই আর বাংলাদেশ টিমকে যারা ভালবাসেন তার যেন ভালবাসায়  কোন কমতি না থাকে।আমার ক্রিকেটীয় এই পথচলায় আমার পাশে সব সময় রেডিও ইসপাইস 96.4  FM আছে।

উল্লেখ্য, ক্রিকেট প্রেমী শাহীন শুধুমাত্র যে ক্রিকেটের পাগল তা কিন্তু নয়, ক্রিকেটের বাইরেও তিনি একজন মানবতার ফেরিওয়ালা। করোনারকালীন সময়ে পর্দার আড়াল থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অগণিত সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষদের। এছাড়া টাইগারদের খেলা চলাকালীন সময়ে টিকেট সঙ্কটে পড়ে কেউ কখনো নিরাশ হননি শাহিনের কাছ থেকে। নিজ অর্থায়নে ক্রিকেট পাগলদের গ্যালারী মাতাতে টিকেট উপহার দিয়ে থাকেন।এইভাবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে মেতে থাকে মানসিক শান্তি খুঁজে নেন বাংলাদেশ ক্রিকেটের এই আইকনিক ফ্যান। আমরা সবাই তো ক্রিকেট ফ্যান! তবে একজন শাহীনের মতো আইকনিক ক্রিকেট ফ্যানরা কয়েক যুগে একবার আসে।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »